সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

সারাদেশে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদফতর।

সোমবার(২৮ জুন) সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৩ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি পাত হয়েছে, সিলেটে ১০০ মিলিমিটার, ডিমলায় ৬৫ মিলিমিটার, দিনাজপুরে ২২ মিলিমিটার, রংপুরে ১৪ মিলিমিটার এবং রাজারহাটে ০৯ মিলিমিটার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর