যেমন হবে কঠোর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সোমবার থেকে তিনদিনের জন্য সীমিত লকডাউন চলছে।

কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সব গণপরিবহন। আগামীকাল ২৯ জুন কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি হতে পারে।

সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া যাবে না।

ওই কর্মকর্তা আরও বলেন, জরুরি পণ্যবাহী বাদে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর