ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবক মেয়র সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ পরিবারে সদস্যদের মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেন।
ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট গুলোর মধ্যে রয়েছে সাঈদ খোকনের তিন প্রতিষ্ঠানের তিন অ্যাকাউন্ট, স্ত্রী ফারহানা আলমের দু’টি, বোন শাহানা হানিফের দু’টি ও মায়ের একটি অ্যাকাউন্ট।
এ বিষয়ে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, অভিযোগের ভিত্তিতে দুদক গতকাল রোববার সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন।
বার্তা বাজার/এসজে