বাউরেসে ৮০ টি গবেষণা প্রকল্পের অনুমোদন

রাফী উল্লাহ, বাকৃবি প্রতিনিধি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ২০১৯-২০ অর্থবছরে গবেষণা কার্যক্রমে দুই বছর ও এক বছর মেয়াদী মোট ৮০ টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারী কমিটির ৬৯তম সভায় ওই ৮০ টি প্রকল্প অনুমোদন করা হয়। নতুন অর্থবছরে বাকৃবির গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক পূর্বের ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত টাকা ওই প্রকল্পগুলোর গবেষণা কার্যক্রমে ব্যয় করা হবে। আগামী ১ জুলাই থেকে প্রকল্পগুলো চালু করা হবে।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউরেসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাউরেস পরিচালক অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে সর্বমোট ১৫৯টি গবেষণা প্রকল্প জমা পড়েছিল। অনুষদওয়ারী ৪ জন রিভিউয়ারের মাধ্যমে যাচাই-বাচাই করে ৮০ টি প্রকল্প নির্বাচন করা হয়। এর মধ্যে কৃষি অনুষদ থেকে ৩২টি, ভেটেরিনারি অনুষদ থেকে ১৯ টি, ফিশারিজ অনুষদ থেকে ১১টি, পশুপালন অনুষদ থেকে ৯টি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে ৫টি এবং কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে ৪টি প্রকল্প নির্বাচন করা হয়েছে।

এসব গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করার জন্য প্রতিটি প্রকল্পে একজন কওে মোট ৮০ জন মাস্টার্সের শিক্ষার্থী সরাসরি সংশ্লিষ্ট করা হবে। গবেষণায় কর্মরত প্রতিটি শিক্ষার্থীকে মাসিক ৫০০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং এই বাবদ বছরে ৪৮ লক্ষ টাকা ব্যয় করা হবে।

বাউরেসের সকল কার্যক্রম পুরোপুরিভাবে অটোমোশনে আনার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ক্রয় কমিটি, নিয়োগ কমিটি ও শ্রমিক মজুরীর কাজগুলো অটোমোশন করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রকল্পগুলোকে পাইলটিং করে সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে আমাদের সকল কাজের গতিশীলতা বাড়বে। এছাড়াও আমদের বিশ^মান সম্মত জার্নাল তৈরীর কাজ চলছে এবং ক্রমেই আমরা এটির উন্নয়ন কওে যাচ্ছি বলে জানিয়েছেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর