চট্টগ্রামে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে অফিসগামী যাত্রীরা
লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী যাত্রীরা। সোমবার (২৮ জুন) চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় অফিসগামী যাত্রীদের গণপরিবহনের অপেক্ষায় বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্ট্যান্ডার্ড ব্যাংক কদমতলী শাখার কর্মকতা জনাব শাহরিয়ার হাসান জানান, লকডাউনে গণপরিবহন বন্ধ রাখায় অফিস যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছি। কোথাও কোন বাস, সিএনজি নেই। তার উপর রিকশাওয়ালা দ্বিগুণ ভাড়া চাই। সময়মত অফিসে পৌঁছাতে দেরি হয়। এভাবে চলা চাকুরীজীবি মানুষদের জন্য খুবই কষ্টকর।
সরকারের উচিত নির্দিষ্ট স্বাস্থ্য বিধি নিশ্চিত করে গণপরিবহন চালু করা। অন্যথায় অফিস আদালতসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহও বন্ধ ঘোষণা করা।
এদিকে দেখা যায় গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে রিকশাচালকরা। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে নগরীর সর্বত্র রিকশার দাপট। তাই নিরুপায় হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই গন্তব্যে যাতায়াত করছেন অফিসগামী যাত্রীরা।
বার্তাবাজার/পি