নরসিংদীর জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ রেডক্রিসেন্ট ইউনিটের
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সাথে নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ করলেন।
সোমবার (২৮ জুন) সকালে নরসিংদী জেলার নবাগত জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সাথে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁঞা ‘র নেতৃত্বে ইউনিটের কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি হাজী আবদুস ছাত্তার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নির্বাহী সদস্য আলহাজ্ব জাকির হোসেন ভূঁইয়া, আলহাজ্ব তোফায়েল হোসেন ও মানিক লাল সূত্রধর।
আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা করোনা কালীন সময়ে নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করবো। লকডাউন বাস্তবায়ন ও করোনা মোকাবেলায় আশা রাখি রেডক্রিসেন্টকে পাশে পাবো।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি