মগবাজারের পর এবার রামপুরায় বিস্ফোরণ

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুন) সকাল ৬টা ১০ মিনিটের দিকে টিভি সেন্টারের বিপরীত পাশে অবস্থিত মোল্লা টাওয়ারের পাশে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা জানান, হাতিরঝিলের ৫৬৬ নম্বর ভিআইপি রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারপর আগুন নেভানো হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং কিছু বাড়ির কাঁচ ভেঙে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাছাড়া এই ঘটনায় একটি ভবনের নীচতলার একাংশ উড়ে গিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর