খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সকাল থেকে সোমবার (২৭ জুন) সকাল পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।
এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়েছেন ৩৪ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালটিতে ১৬৯ জন চিকিৎসাধীন ছিলেন।
ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে সকাল পর্যন্ত ৯৮ রোগী চিকিৎসাধীন ছিলেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।
বার্তা বাজার/নব