সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নীলগঞ্জ এলাকায় ইমন মোল্যা(২১)নামে যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।ছুরিকাঘাতে তার ডান পায়ের রগ কেটে গেছে।উন্নত চিকিৎসার জন্য ইমনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার ২৫শে জুন রাতে শহরের নীলগঞ্জ ব্রীজের পাশে এঘটনা ঘটে৷ আহত ইমন মোল্যা নীলগঞ্জ তাতীপাড়া এলাকার ইসমাইল মোল্যার ছেলে৷ইমনের ভাই প্রান্ত সাংবাদিকদের জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসী মনার নেতৃত্বে রাশেদ,সবুজ,সাব্বির,রকি,বিন্দুসহ ৭/৮জন সন্ত্রাসী ইমন মোল্যাকে নীলগঞ্জ ব্রিজের পাশ থেকে ডেকে হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এসময় ইমন পড়ে গেলে তার বাম পায়ের রক কেটে শরীরে অন্যান্য জায়গায় ছুরিঘাত করে।স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ওহেদুজ্জামান আজাদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।সংবাদ পেয়ে যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত)সমীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর