আলফাডাঙ্গায় অবৈধ ভাংয়ের গাছসহ গ্রেপ্তার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধ ভাংয়ের গাছসহ মো. রাজু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজু মিয়া পৌরসভার বাঁকাইল গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

এর আগে রোববার (২৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই নজরুল ইসলাম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক দেড় ফুট লম্বা একটি অবৈধ ভাংয়ের গাছসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলা নং-১২।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান জানান, ‘অবৈধ ভাংয়ের গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর