দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার (২৮ জুন) থেকে তিনদিনের জন্য সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিন স্বাভাবিকভাবে চলছে ব্যাংকের কার্যক্রম।
সোমবার (২৮ জুন) সকাল ১০টায় ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। যা দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চলবে। রাজধানীর কয়েকটি ব্যাংক ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ব্যাংকাররা জানিয়েছেন, সীমিত পরিসরে লকডাউন শুরু হলেও ব্যাংকে লেনদেনের সময়সূচিতে কোনো পরিবর্তন আসেনি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক লেনদেনের যে সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সেভাবেই ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। যা চলবে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত।
এদিকে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হলে ব্যাংকের লেনদেনের সময়সূচি পরিবর্তন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি বলেন, সরকার কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করার পর ব্যাংকগুলোতে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। এর আগে বুধবার পর্যন্ত প্রচলিত সময়েই ব্যাংকে লেনদেন ও অন্যান্য কার্যক্রম চলবে।
বার্তা বাজার/নব