মগবাজারে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সোমবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন।

তিনি বলেন, এই তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

একই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগেই নেয়া হয়েছে ৩৯ জনকে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর