আজ থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু একই সঙ্গে বন্ধ হচ্ছে গণপরিবহন। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হবে সারাদেশে কঠোর লকডাউন। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সরকার ঘোষিত এই কঠোর লকডাউন আগামী এক সপ্তাহ স্থায়ী হবে।
এ সময় সীমিত পরিসরে খোলা থাকতে পারে কিছু আর্থিক প্রতিষ্ঠান। তবে কঠোর লকডাউন শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত। যা পরিস্থিতি বিবেচনায় বর্ধিত করা হতে পারে। তবে শিল্প কলকারখানা লকডাউনের আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, এর আগে সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় লকডাউনের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। কারণ ব্যাংক খাতে জুন মাসের ক্লোজিংয়ের জন্য ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত আকারে লকডাউন থাকবে। তবে বাজেটসংক্রান্ত কার্যক্রম এনবিআর বা পেমেন্ট সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে। এছাড়া জরুরি পরিষেবা ইন্টারনেট, গণমাধ্যম ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম