মগবাজারে নাশকতা নয়, গ্যাস থেকে বিস্ফোরণ: ডিএমপি কমিশনার
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
বিষ্ফোরণেল কোনো ধরনের নাশকতা কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, নাশকতা হলে ঘটনাস্থলে
স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিষ্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হয়ে যেতো। ঘটনাস্থল বা রাস্তায় ক্ষতিগ্রস্ত বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি।
এসময় তিনি আরো বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি সাতজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তারা চাইলে কমিটিতে পুলিশও থাকবে।
উল্লেখ্য, রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমের বিপরীত পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ওই ভবনের নিচের অংশ উড়ে গেছে বলে জানা যায়।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বার্তাবাজার/ই.এইচ.এম