কোপা আমেরিকার লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষ। রোববার (২৮ জুন) দিনগত রাত ৩টায় বি গ্রুপে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। যদিও ব্রাজিল আগের সবগুলো ম্যাচ জিতে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আছে। তবুও নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে দু’পক্ষ।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারায় ব্রাজিল। পরের ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে পেরুকে একমত উড়িয়েই দেয় তারা। তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বেশ কষ্টে ২-১ গোলে জিতে নেইমাররা।
এদিকে চলতি আসরে ইকুয়েডর কোনো ম্যাচই জিততে পারেনি। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে ভেনেজুয়েলা ও পেরুর সাথে ২-২ গোলে ড্র করেছে তারা।
গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল ও সবার নীচে অবস্থান করা ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও টেন ওয়ান চ্যানেল।
বার্তা বাজার/এসজে