রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুই সাংবাদিক। রোববার (২৭ জুন) সন্ধ্যার সময় তারা বিস্ফোরণ হওয়া ভবনটির ৩ তলায় অবস্থান করছিলেন।
আহতরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান ও নির্বাহী সম্পাদক পলাশ মাহবুব। তাদের সাথে থাকা ওই অফিসের কর্মকর্তা উজ্জ্বল দাসও সেখানে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আহতে হওয়ার খবর জানিয়েছেন সাংবাদিক পলাশ মাহবুব।
জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় ভবনের জানালার কাচ ভেঙে তাদের শরীরের বিভিন্ন অংশে লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।
সাংবাদিক মাহমুদ মেনন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, What a miracle save .. Me and Palash Mahbub was inside this building at aparajeobangla.com office.
বার্তা বাজার/এসজে