সর্বাত্মক লকডাউন শুরু পর বিনা কারণে কেউ ঘর থেকে বের হলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
তবে যাদের অফিস খোলা বা কর্মস্থলে যেতে হবে তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যাদের পরিচয়পত্র নেই তারা মুভমেন্ট পাস বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে বের হবে। খুব শীঘ্রই এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে নোটিশ দেওয়া হবে বলা জানা গেছে।
রোববার (২৭ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ডিএমপির ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে লকডাউন কার্যকরে পুলিশের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মোহা. শফিকুল ইসলাম বলেন, আমরা চাই ১ জুলাই থেকে মানুষ বিনা কারণে যেন ঘরের বাইরে বের না হন। উপযুক্ত কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার করে থানায় নেওয়া হবে। এ ছাড়া ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তাহলে কেন মানুষ বিনা কারণে যাতায়াত করবে।
বার্তা বাজার/এসজে