ঢাবিতে মধ্যরাতে অভিযান চালিয়ে ৬ কক্ষ সীলগালা

করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কয়েকটি হলে ছাত্রলীগ ও কিছু সাধারণ ছাত্র অবৈধভাবে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এসময় দুই হলের মোট ৬টি কক্ষ সীলগালা করে দেওয়া হয়।

শনিবার (২৬ জুন) দিনগত রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলে এই অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর নেতৃত্বে হল দু’টির প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, প্রক্টরিয়াল টিমের সদস্যে ও ডিএমপির রম্না জোনের কর্মকর্তারা অংশ নেন।

সূত্র জান্নায়, রাত ১০টার দিকে প্রথমে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অভিযান চালানো হয়। তখন সেখানে অবস্থান করা কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্যবিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসানসহ হলে অবস্থানরত কয়েক ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী হল থেকে পালিয়ে যান। কাউকে আটক করা যায়নি।

এরপর অভিযান চলে সলিমুল্লাহ মুসলিম হলে। সেখানেও কাউকে পাওয়া যায়নি। তবে তবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১, ৩০২ ও ৩০৩ নম্বর এবং এসএম হলের ২৫, ২৯ ও ৩৯ নম্বর কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এসএম হলে অভিযান চালিয়েছি। দুই হলের তিনটি করে মোট ছয়টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর