বিস্ফোরিত ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা

রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমের বিপরীত পাশের তিনতলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ফলে ভবনের নিচতলার পিলার প্রায় একবারে ধসে গেছে। এ অবস্থায় যেকোনো সময় পুরো ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ওই ভবনের নিচের অংশ উড়ে গেছে বলে জানা যায়।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছবি-সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, বিকট শব্দে বিষ্ফোরণের ফলে
ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব। এখন সবার আগে হতাহতদের উদ্ধার করা জরুরি।

তিনি আরো বলেন, আশঙ্কা করা হচ্ছে ভবনের ভিতরে অনেকে আটকা পড়েছেন। আমাদের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। আটকেপড়াদের উদ্ধারে ভবনের ভেতরে প্রবেশ করা হচ্ছে। আমি স্পটে আছি। ভেতরের তথ্য আমরা পরে জানাতে পারব।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর