দেশের আদালত থেকে যারা জামিন লাভ করেছেন তাদের সবার জামিনের মেয়াদ আগামী একমাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে চলমান করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ জুন) সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই প্রজ্ঞাপন জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
জারিকৃত প্রজ্ঞাপনের কপি আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের জেনারেল অফিস, সারাদেশের বিভিন্ন আদালতসহ সংশ্লিষ্ট ২০ জায়গায় পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে