রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় ঘটা এ বিস্ফোরণের আসল কারণ এখনও কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না।
ঘটনাস্থলে থাকা কেউ কেউ জানাচ্ছেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। কেউ বলছেন, আশেপাশের কোনো ভবনের এসি বা জেনারেটর বিস্ফোরণ হয়েছে। কেউ গাড়ির সিলিন্ডার বিস্ফোরন কেউবা জানাচ্ছেন গ্যাস লাইন লিক্যাজ থেকে এ ঘটনা ঘটেছে।
তবে ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আমরা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েছি। পরে অনেকে ফোন করে এসি বিস্ফোরণের খবরও জানান।
এদিকে রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলছেন, আমরা একটি ট্রান্সফরমার বিস্ফোরণের খবর পেয়েছি। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা বাজার/এসজে