স্বজনদের কান্না আর ছুটোছুটিতে ভারী হাসপাতাল এলাকা

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিষ্ফোরেণের ঘটনায় আহতদের স্বজনদের ছুটোছুটি এবং কান্নায় ক্রমশই ভারী হয়ে ওঠছে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। একটু পর পর সাইরেন বাজিয়ে মগবাজার থেকে অ্যাম্বুলেন্স আসছে আহতদের নিয়ে।

রোববার (২৭ জুন) রাতে এমন ঘটনা ঘটে রাজধানীর মগবাজারে। এ হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে হাসপাতালটিতে।

এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, হাসপাতালটির জরুরি বিভাগে এখন পর্যন্ত ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া বার্ন ইউনিটে অন্তত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর