বিস্ফোরণ: দোকানের শাটার উড়ে বাসের ভেতর ঢুকে গেছে

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসগুলোর প্রায় সব কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি একটি দোকানের শাটার ভেঙে পাশে দাঁড়িয়ে থাকা বাসের ভেতর ঢুকে গিয়েছে। তবে এই বিস্ফোরণের কারণ কেউ নির্দিষ্ট করে এখনও বলতে পারেনি।

রোববার (২৭জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে এখনও বিস্ফোরণ ঘটা ভবনটির নামও জানা যায়নি।

জানা যায়, রাস্তায় সিগনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাচ ভেঙে চুরমার হয়েছে। দোকানের শাটার বিস্ফোরণে উড়ে গিয়ে বাসের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। কমিউনিটি হাসপাতালে অনেক আহতকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ওই ভবনে একবার খবর পেয়েছি এসি বিস্ফোরণের। আরেকবার অনেকে ফোন করে জানিয়েছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে আমাদের ১৩ ইউনিট কাজ করছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর