সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৭টি বিভিন্ন ধরনের দোকান মালিককে ১০ হাজার ৫’শত টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন সহকারী কমিশনার ভূমি ও ইউএনও(ভারপ্রাপ্ত) প্রীতম সাহা।
রোববার(২৭জুন) উপজেলার নেকমরদ সাপ্তাহিক হাটে দোকান খোলা রাখায় এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও ইউএনও(ভারপ্রাপ্ত) প্রীতম সাহা জানান, রাণীশংকৈল থানা পুলিশের সহায়তায় সাপ্তাহিক রবিবার বড় হাটের দিন সরকারের লকডাউনের আইন অমান্য করে নেকমরদ বাজারে দোকান খোলা রাখে দোকান মালিক গণ।
এসময় অভিজান পরিচালনা করে তাদের কে জরিমানা করে সর্তক করে দেওয়া হয় এবং যত দিন লকডাউন চলমান থাকবে ততদিন দোকান বন্ধ রেখে সরকার কে সহায়তা করার আহবান জানান।
সবুজ ইসলাম/বার্তা বাজার/টি