রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরনে অন্তত ৬ জন নিহত হয়েছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় ঘটনাটি ঘটে। রমনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ফয়সালুর রহমান হত্যাহতের এই তথ্য জানিয়েছেন।
প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেলের একটি সূত্র জানায়, বিস্ফোরণে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় ৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, তিন তলা ভবনে বিস্ফোরণটি ঘটে। ভবনটির একাংশ ধসে গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
বার্তা বাজার/এসজে