সাতক্ষীরায় ইউপি সদস্যের সম্মানহানীর ঘটনায় দম্পত্তির বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার দেবহাটায় অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার নিয়ে ইউপি সদস্যর সম্মানহানীর অভিযোগে এক দম্পত্তির বিরুদ্ধে দায়ের হয়েছে। এঘটনায় রবিবার ইউপি সদস্য শেখ মোকারম হোসেন বাদি হয়ে সাতক্ষীরা আমলী আদালতে ফারহানা পারভীন ও মাতিন নামের এক দম্পত্তিকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন।

ইউপি সদস্য শেখ মোকারম হোসেন জানান, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেবহাটার পাঁচটি ইউনিয়নের অসহায় ভাতা ভোগীদের ভাতার টাকা না পাওয়া সংক্রান্ত খবরে আমার বক্তব্য থাকায় পারুলিয়া মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও উপজেলার কৈখালী গ্রামের ফারহানা পারভীন ও তার স্বামী মাতিন আমাকে নিয়ে সম্মানহানী করে।

এমনকি শনিবার নিজেদের ফেসবুক আইডিতে ভুয়া সংবাদ সম্মেলনের নামে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচার মুলোক ভিডিও বার্তা প্রকাশ করে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। ঐ ঘটনায় তারা আমাকে সম্মানহানী করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রবিবার ওই দম্পত্তিকে আসামী করে আদালতে মামলাটি দায়ের করেছি।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর