উলিপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকী পালন

উলিপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৭ জুন) সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আব্দুল হাফিজ বাচ্চা মিয়া উলিপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯ সালের গণঅভুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ছিলেন। এছাড়া ১৯৭৬ সালে তিনি কুড়িগ্রাম মহকুমা শাখা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় তিনি রংপুর জেলা কমিটির সহ-সভাপতিও ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৭ জুন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।

শিমুল দেব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর