তার কাছ থেকে শেখার আছে আমাদেরঃ সৌম্য

তিনি এখন সবার কাছে ক্রিকেট আইডল হয়ে উঠেছেন। গত দশ বছর ধরে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। একের পর এক দিয়ে যাচ্ছেন চমক। চলতি বিশ্বকাপেও রাজত্ব করছেন সাকিব। এরই মধ্যে মালিক হয়েছেন একগাদা রেকর্ড আর মাইলফলকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বলেন, আমাদের সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবারের বিশ্বকাপে ইতিহাসের প্রথম খেলোয়াড় এক হাজার রান ও ৩০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্বমঞ্চে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এত এত অর্জন নিঃসন্দেহে একজন ক্রিকেটারের মান ও উচ্চতা বোঝাতে যথেষ্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর