রাজধানীর মগবাজারে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকদিন ধরে ড্রেনের সংস্কার কাজ চলছে। তৎসংলগ্ন এলাকায় গ্যাস পাইপ লাইনের সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কি পরিমাণে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আমরা শুনেছি একটি এসি বিস্ফোরণ হয়েছে। কেউ আবার ফোন দিয়ে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আসলে আমরা সঠিক করে এখনো বলতে পারছি না। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে প্রায় অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’
বার্তাবাজার/ই.এইচ.এম