মাস্ক পরায় আবারও হার্ডলাইনে যাচ্ছে সরকার

করোনা সংক্রমণ প্রতিরোধে আবারও মাস্ক পরিধানের উপর সরকার জোর দিচ্ছে। এ নির্দেশ না মানলে ‘আইনগত’ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সোমবার (২৮ জুন) থেকে আবারও সীমিত পরিসরে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। ঘোষিত প্রজ্ঞাপণে মাস্ক ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে।

বলা হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে-

১। দেশের সকল পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে নিশ্চিত করবে।

২। সকল বিপণীবিতান, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও সব ধরণের বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৩। সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ খোলা থাকবে সকল খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।

৪। উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর