মানিকগঞ্জের সিংগাইরে পৃথক দু‘টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। রবিবার(২৭ জুন) বিকাল ৩টার দিকে তেল বাহি ট্রাকের(লড়ি) সাথে প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল মৃধা(৪৫) নামের প্রাইভেটকার চালকের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হন।
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত- ইসমাইল মৃধা ফরিদপুর জেলার মধুখালী থানার ধোপাগাতী গ্রামের পরশ উল্লা মৃধার ছেলে। প্রাইভেটকারে থাকা আহত ৩ জনের পরিচয় নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রীজের পূর্ব পাশে ঢাকাগামী প্রাইভেটকার(১৯-০৮৮৮)এর সাথে ১টি তেলবাহী ট্রাক (পটুয়াখালী ঢ-৪১-০০১৪)মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক ও গাড়ীতে থাকা ৩জন গুরুতর আহত হন। গুরুতর আহত ৩জন চলমান এম্বুল্যান্স করে দ্রুত ঢাকা হাসপাতালে চলে যান। পরে স্থানীয়রা প্রাইভেটকার চালককে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন তার মৃত্য হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও তেলবাহী ট্রাক(লরি) পুলিশ হেফাজতে রয়েছে।
অপরদিকে, ভ্যান-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সেন্টু (৩০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। সকাল ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকার এবিসি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মোহাম্মদ সেন্টু মিয়া মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া গ্রামের মৃত.মোকছেদ মিয়ার ছেলে। ভ্যানে থাকা গুরুতর আহত-ইসহাক মিয়া মানিকগঞ্জ সদর থানার চর বালিরটেক গ্রামের সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন- লরি আটক করে থানায় আনা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।
মিলন মাহমুদ/বার্তা বাজার/টি