কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্ঠে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পর্শে সুলতান মিয়া নামে (৫০) কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার রংছাতি ইউনিয়নের ভাগবেড় গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ির পুকুরে বিদ্যুতের বাল্ব এর হোল্ডারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে। পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজেশ গৌড়/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর