‘লাখো মানুষ আক্রান্ত হলে পরিস্থিতি সামাল দেয়া কষ্ট হয়ে যাবে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে ১৬-১৭ কোটি মানুষ। এ অবস্থায় লাখো মানুষ করোনা আক্রান্ত হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে। সুতরাং লকডাউন সুন্দরভাবে পালন ছাড়া আমাদের এ অবস্থা থেকে উত্তরণের উপায় নেই।

রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমাদের স্বাস্থ্যবিধির দিকে খেয়াল দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখনই যদি আমরা করোনা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু ক্যাপাসিটি ডাউন হয়ে যাবে। এছাড়া বিদেশে যে সব কর্মী যাবে সে জায়গাটা ব্যাহত হবে। তার সহজে ভিসা পাবে না এবং ভেসা দিতেও চাইবে না। কাজেই সব দিকে লক্ষ্য রেখে জীবন রক্ষা করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আহ্বান করে বলেন, এবার লকডাউনে পুলিশ থাকবে, বিজিবি থাকবে এবং সেনাবাহিনী সদস্যরাও থাকবে যাতে সুষ্ঠভাবে আমরা লকডাউন বাস্তবায়ন করেতে পারি। আর সুষ্ঠভাবে লকডাউন বাস্তবায়ন করতে পারলে ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হবে। মৃত্যুর সংখ্যাও অনেক কমিয়ে আনতে সক্ষম হব।

মহামারি করোনার প্রার্দুভাব বৃ্দ্ধির কারণে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দিন থেকেই জরুরি সেবা বাদে সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর