মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (২৭ জুন) সারাদেশে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এবারের লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে গত শুক্রবার ইঙ্গিত দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, এবার লকডাউন অমান্য করার কোনো সুযোগ নেই। এবার কেউ লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এর আগের লকডাউনে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। এবার আর সে সুযোগও দেয়া হবে না। প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট থাকবে। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না বলে জানান তিনি।
এদিকে রোববার (২৭ জুন) করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১২ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম