পাংশায় জীনের বাদশা গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় জীনের মাধ্যমে অভাব অনটন ঘুচিয়ে বড়লোক বানিয়ে দেওয়ার প্রলোভনে নবম ও দশম শ্রেণীর দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সবুর মন্ডল (ওরফে সবুজ ৫৫) নামক এক ভন্ড সাধু। সবুর রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের মৃত ভোলাই প্রামাণিকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণকারী ভন্ড সাধূ তার মুখের দাড়ী কেটে ফেলে ছদ্মবেশে পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়িতে আসে সংবাদ পেয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার বাড়ীর পূর্বপাশ থেকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

জীনের ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১৫ জুন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্যাইবুনাল আদালতে নবম শ্রেণীর ছাত্রীর বাবা এবং দশম শ্রেণীর ছাত্রীর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করেন।

আদালত রাজবাড়ীর পাংশা থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশের পর থেকেই আমরা আসামিকে গ্রেফতারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করি। দীর্ঘ প্রচেষ্টার পর ঘটনার নায়ক ভন্ড সাধু সবুর মন্ডলকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাধুর বাড়ীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন পাংশা থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সহ প্রমুখ।

মেহেদী হাসান রাজু/বার্ত বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর