নীলফামারীতে নিউজ পেপার রিডিং টেবিল প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিউজ পেপার রিডিং টেবিল প্রদান করা হয়েছে। রোববার (২৭ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে উপজেলা পরিষদ উদ্যোগে উপজেলা প্রকৌশল কার্যালয়ের পরিকল্পনায় উপজেলার ১৩টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় ১৭টি নিউজ পেপার রিডিং টেবিল প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে তরুণ সমাজের প্রতিশ্রুতি সুস্থ, সুন্দর, সবল মনে বই পড়ব প্রতিদিনি ম্লোগানকে সামনে রেখে ওই টেবিল বিতরণের আয়োজন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই নিউজ রিডিং টেবিল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) মো: নাসিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকৌশলী এম.এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা রেহেনা ইয়াসমীন, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম, সৈয়দপুর রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: রফিকুল ইসলাম প্রমূখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি