রাশেদুল হক, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: সুস্বাস্থেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার এই স্লোগানকে বুকে ধারণ করে বগুড়ার শেরপুর উপজেলা হলরুমে ২৬ জুন বুধবার সকাল ১০ টায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব। এছাড়াও বিভিন্ন মহলের ব্যাক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।