ব্যবসায়ীকে গলা কেটে ডাকাতির চেষ্টা, আটক ২

ময়মনসিংহের ধোবাউড়ায় এক বিকাশ ব্যবসায়ীকে গলাকেটে ডাকাতির চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাতে নজরুল ইসলাম নামে এক বিকাশ ব্যাবসায়ীকে গলাকেটে গুরুতর আহত করেছে।

এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে

আটকৃতরা হলেন উপজেলার গোয়াতলা ইউনিয়নের মোবারক হোসেন (২২) ও বিল্লাল হোসেন (২৫)।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গোয়াতলা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় উৎপেতে থেকে ব্যবসায়ী নজরুল ইসলামের উপর হামলা করে। এসময় নজরুল ইসলামের গলা কেটে গিয়ে গুরত্বর আহত হয়। আহত নজরুল ইসলাম কে রক্তাক্ত অবস্থায় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান,থানায় মামলা হয়েছে,দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আরো ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আনিসুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর