করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে আবারও কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। সোমবার (২৮ জুন) থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এই বিধিনিষেধ।
রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে প্রায় সকল ক্ষেত্রেই বিধিনিষেধের কথা বলা হয়। তন্মধ্যে অফিস আদালত চলার ব্যাপারেও রয়েছে কিছু বিধিনিষেধ। শুধুমাত্র উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় লোকজনকে আনা নেওয়া করা যাবে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়-
১। দেশের সকল পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে নিশ্চিত করবে।
২। সকল বিপণীবিতান, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও সব ধরণের বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
৩। সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ খোলা থাকবে সকল খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।
৪। উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।
বার্তা বাজার/এসজে