ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পুকুরে পানিতে ডুবে জুনায়েদ(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়েনর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।

পরিবারে লোকেরা জানান, দুপুরে বিষ্ণুপুর মাদরাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে যায়। পরে স্থানীয়রা জুনায়দ কে উদ্ধার করেন। জুনায়েদের পেটে ও বুকে চেপে পানি বের করার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে শিশুটিকে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।

সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আক্তার নুর স্বর্ণা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর