জামালপুরে তানিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে গৃহবধূ তানিয়া আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। রোববার দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাদী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নিহতের পিতা হাসান মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, তার মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সঙ্গে বিয়ে হয় ৯ বছর আগে। তাদের সংসারে ৫ বছরের এক ছেলে ও ১০ মাস বয়সের এক কন্যা রয়েছে।
দাম্পত্য কলহের জের ধরে আবু তাহের স্ত্রী তানিয়াকে প্রায়ই নির্যাতন করতো। গত ২ জুন দুপুরে আবু তাহের তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে হার্ট অ্যাটাক বলে প্রচার চালায়।
খবর পেয়ে তারা ওই বাড়িতে গিয়ে দেখেন তারাহুড়া করে লাশ দাফনের প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে মৃত তানিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে তারা পুলিশে খবর খবর দেয়। পরে পুলিশ গিয়ে আবু তাহেরকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।
এ ঘটনায় তানিয়ার বাবা মো.হাসান মাহমুদ বাদী হয়ে আবু তাহেরসহ চারজনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে গ্রেপ্তার করে। এর পর থেকেই মামলা তুলে নিতে নিরীহ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে প্রভাবশালী আসামীরা। সম্মেলনে সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আলমগীর হোসেন/বার্তা বাজার/টি