তিন দিনের জন্য বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সীমিত আকারে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।

রোববার (২৭ জুন) বিকেলে তিন দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সীমিত আকারে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।

রোববার (২৭ জুন) বিকেলে তিন দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সোমবার ২৮ জুন সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা দেশজুড়ে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহণ বন্ধ থাকবে। এছাড়া পর্যটন কেন্দ্র রিসোর্ট, শপিংমল, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার।

এদিকে সরকারি বেসরকারি অফিস-প্রতিষ্ঠান সমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এবং নিজ নিজ ব্যববস্থাপনায় কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করতে হবে। এছাড়া দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online Take way) করতে পারবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর