প্রয়াত সাহারা খাতুনের নামে স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন
রাজধানীর উত্তরায় প্রয়াত সংসদ সদস্যের নামে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। রোবাবর সকাল ১১ টায় “উত্তরা হাই স্কুল এন্ড কলেজের” একটি ভবনের নাম করণ করা হয় প্রয়াত সংসদ সদস্য সাহার খাতুনের নামে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, প্রয়াত সাহারা খাতুনের অবদান ঢাকা-১৮ আসনের মানুষ আজো শ্রদ্ধার সহিত স্মরণ করে। নতুন এই ৬তলা ভবনের নামকরণ সাহারা খাতুনের নামানুসারে করা হলো। সাহারা খাতুনের অবদান উত্তরাবাসী চিরদিন মনে রাখবে।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আফছার উদ্দিন খান সভাপতিত্ত্বে স্কুল পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তানজীন মাহমুদ তনু/বার্তা বাজার/টি