ফরিদপুরের আলফাডাঙ্গায় আফজাল মোল্যা নামে ১০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত সমশের মোল্যার ছেলে।
জানা যায়, আফজাল মোল্যা একটি জিআর মামলার ১০ বছরের সাজা পরোয়ানা ভুক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআই মনজুর হোসেন, এএসআই খাইরুল আলম ও এএসআই অর্জুন বর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি