অবৈধ করাতকলে নাজেহাল শিক্ষার্থীরা

রাশেদুল হক, শেরপুর(বগুড়া)থেকে- বগুড়ার শেরপুরে রানীরহাট সড়কের নয়লাপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের শব্দ দূষনে নাজেহাল হয়ে পরেছে নিকটবর্তি ভিলেজ কেজি স্কুলের শিশু শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার পরিবেশসহ অসুস্থ্য হয়ে পরছে কমলমতি ওই শিক্ষার্থীরা। করাতকল মালিকের ভয়ে কোন অভিযোগ দিতে পারছেনা স্কুল কর্তৃপক্ষ।

ভিলেজ কে,জি স্কুলের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট সড়কে নয়লাপাড়া গ্রামের রঞ্জিত বাবু বেশ কিছুদিন আগে ব্যবসার জন্য এখানে একটি করাতকল নির্মান করে। তার নিকটেই পূর্ব পাশে আমাদের ভিলেজ কে,জি স্কুলটি অবস্থিত। করাতকলের কাঠ ভাঙ্গার সময়কার বিকট শব্দে নাজেহাল হয়ে পরেছে কমলমতি শিক্ষার্থীরা। তাছারা লেখা পড়া বাদ দিয়ে বেশিরভাগ সময় তারা করাতকলের দিকে তাকিয়ে তাদের কাজ করা দেখে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট সহ অসুস্থ্য হয়ে পরছে তারা।

এ বিষয়ে করাতকল মালিক রঞ্জিতকে বলতে গেলে সে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে রঞ্জিতের সাথে কথা বললে তিনি জানান, আমার জায়গায় আমি ব্যবসা করছি। কার কি সমস্যা হলো এটা আমার দেখার বিষয় না। স’মিলের লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে তিনি মাথা নিচু করে থাকেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, এই ধরনের ঘটনা আমার জানা নেই। আমার কাছে কেউ কোন প্রকার অভিযোগও দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর