পাকুন্দিয়া থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে। রবিবার (২৭ জুন) সকালে পাকুন্দিয়া থানা চত্বরে পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে বিভিন্ন ধরনের ফলজ, ফুলজ, বনজ ও ওষধী বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা ওসি মো. সারোয়ার জাহান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন সহথানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ওসি মো. সারোয়ার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবান সাড়া দিয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) স্যারের নির্দেশে পাকুন্দিয়া থানা পুলিশের পক্ষ থেকে শতাধিক বৃক্ষ রোপন করা হবে।

তিনি আরও বলেন, প্রথমতো যে কোন কাজ করতে গেলেই প্রয়োজন সুস্থ সবুজ পরিবেশ। তাছাড়া বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। যার জন্য থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ ও সচ্ছতা অভিযানে সামিল হয়েছি।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর