মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। রোববার(২৭ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউপির কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামের জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার (৭) এবং জব্বার মিয়ার শ্যালক জুবায়ের আহমেদ (১০) বাড়ির পাশে মাছ ধরতে যায়। ফেরার পথে তারা একটি ডুকুরে হাত পা ধুতে নেমে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে। ততক্ষণে শিশু দুটি মারা যায়।
মৃত মীমের পিতা জব্বার মিয়া জানান, মৃত শিশু জুবায়ের আহমেদ তার শ্যালক। সে পার্শবতী ভানুবিল গ্রামের পুতুল মিয়ার ছেলে। গতকাল সে বোনের বাড়ি বেড়াতে এসেছিলো। দুপুরে পানিতে ডুবে তারা মারা যায়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, কান্দিগাঁও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন বাবা। এসময় সেচের পানি গিয়ে একটি ডোবায় জমা হয়। পরিবারের সবার অগোচরে মামা ভাগনি মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়।
বার্তাবাজার/পি