চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২ হাজার ৪৬৩ কোটি টাকার বাজেট

দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম আগামী অর্থ বছরের (২০২১-২০২২) দুই হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন।

গত ২০২০ সালের ৪ আগস্ট ঘোষিত দুই হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট থেকে এবারে নবনির্বাচিত মেয়র রেজাউলের ঘোষিত বাজেট বেড়েছে ২৭ কোটি ৬৬ লাখ টাকা।

রোববার (২৭ জুন) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল।

এসময় ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত এক হাজার এক কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার বাজেটও সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য যাত্রায় প্রস্তাবিত বাজেটে নগরবাসীর জীবন মানউন্নয়নে সুফল পাবে।

বাজেট অনুষ্টানে প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির ও ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর