করোনাভাইরাস: ১৩ জেলায় একদিনে ৮০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে দেশের উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ১৩ জেলায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে নয়জন ও সাতক্ষীরায় আটজন মারা গেছেন।

এছাড়াও এ সময়ে যশোরে আটজন, কুষ্টিয়ায় পাঁচজন ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। ঠাকুরগাঁওয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।

একদিনে রাজশাহীতে চারজন, নাটোরে চারজন, বগুড়ায় চারজন, নাটোরে চারজন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর