করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে করোনার প্রকোপ বিস্তার রোধে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২টি সয়ংক্রিয় অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন ঠাকুরগাঁও সদর হাসপাতালকে দান করেন তিনি।

আজ রোববার দুপুরে মির্জা ফখরুলের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ।

দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান,মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর